|
বিএনপির রাজনীতিতে জড়িত ইস্যুতে যা বললেন এসডি রুবেল
নতুন সময় ডেস্ক
|
![]() বিএনপির রাজনীতিতে জড়িত ইস্যুতে যা বললেন এসডি রুবেল ঠিক সেই সময়ে অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) রাজনীতি করতেন রুবেল। বিষয়টি নিয়ে রুবেল বলেন, মূলত ২০১৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতি উপকমিটির সদস্য হওয়ার পর পত্রিকায় এমন খবর প্রকাশিত হয়েছিল। আসলে পুরোপুরি রাজনৈতিক মিথ্যাচার এটি। তিনি বলেন, আজকে ২০২৩–এ এসে আবারও বলছি— আমি কোনোদিন বিএনপি বা জাসাসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। পেশাগতভাবে আমি বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশন করেছি, এতে কোনো সন্দেহ নেই। দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিকভাবে কোনোদিন বিএনপি বা জাসাসের রাজনীতি করিনি। এটা সম্পূর্ণ মিথ্যাচার। রাজনৈতিক মিথ্যাচার। এসডি রুবেলের জন্মস্থান চাঁদপুরের শাহরাস্তিতে। তিনি দাবি করেন, চাঁদপুর সরকারি কলেজে এইচএসসির শিক্ষার্থী থাকার সময় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। নব্বই দশকে গানের জগতে পা রাখেন এস ডি রুবেল। তার প্রথম একক অ্যালবামের নাম ‘অশ্রু’। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’, ‘বেনারসি শাড়ি’সহ বেশকিছু গান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
