|
২০ হাজার ডলার জরিমানা হতে পারে বাফুফের!
নতুন সময় ডেস্ক
|
![]() ২০ হাজার ডলার জরিমানা হতে পারে বাফুফের! জানা যায়, গত মঙ্গলবার (২১ নভেম্বর) লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে একজন দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরেছিলেন বাংলাদেশের ফুটবলার সিনিয়র সোহেল রানাকে। সঙ্গে সঙ্গে বাফুফের মিডিয়া কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা মাঠের মধ্যে গিয়ে ওই দর্শককে ধরে বাইরে নিয়ে আসেন। অন্যদিকে ‘বাংলাদেশি ফুটবল আলট্রাস’ নামের একটি ফ্যান গ্রুপ উত্তর গ্যালারি থেকে ‘নিষিদ্ধ’ স্মোক ফ্লেয়ারের মাধ্যমে লাল-সবুজ ধোঁয়া উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এ ছাড়া ম্যাচ চলাকালে প্যাভিলিয়ন প্রান্তের গ্যালারি থেকে মাঠে বোতলও নিক্ষেপ করা হয়। এসবের কোনো কিছুই চোখ এড়ায়নি ম্যাচ কমিশনার মালয়েশিয়ান সিতি জুরায়দা মুস্তফার। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও জরিমানার শঙ্কার কথা জানিয়েছেন। যদিও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে জরিমানা না করার অনুরোধ করেছেন বাফুফে কর্তারা। তাই ২৫ লাখ টাকা জরিমানা দিতে হবে, নাকি এবারের মতো ছাড়া পেয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তা এক সপ্তাহের মধ্যে জানা যেতে পারে। এদিকে সমর্থকদের স্মোক ফ্লেয়ারে ধোঁয়া উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ, মাঠে বোতল নিক্ষেপ এবং মাঠে ঢুকে যাওয়ার বিষয়গুলো চিহ্নিত করতে কাজ করছে বাফুফে। অনেকের ধারণা, দেশের ফুটবলে নতুন সমর্থকগোষ্ঠী ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ এর সমর্থকদের গ্যালারি থেকেই নাকি সবুজ আর লাল রং মিশ্রিত ধোঁয়া উড়ানো, বোতল মারা এবং মাঠে ঢুকে যাওয়ার মতো কাজগুলো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
