|
বাইডেনের কথিত উপদেষ্টাকে নিয়ে তার এলাকাবাসী যা জানাল
নতুন সময় ডেস্ক
|
![]() বাইডেনের কথিত উপদেষ্টাকে নিয়ে তার এলাকাবাসী যা জানাল হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাওসার আলী জানান, আরেফীর বাবা মৃত রওশন মন্ডল ছিলেন পাবনা জেলার শিক্ষা কর্মকর্তা। তারা ১০ ভাইবোন ৪০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। তারা খুব একটা এলাকায় আসেন না। এলাকার লোকজনের সঙ্গে তাদের তেমন যোগাযোগও নেই। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জাহেদুল ইসলাম আরেফী এলাকায় বেল্লাল নামে পরিচিত। তিনি ছাত্রাবস্থাতেই পরিবারের সঙ্গে আমেরিকায় যান। সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি এলাকায় আসলে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। মানিকদিয়ার গ্রাম বা উল্লাপাড়ায় তার কোনো বাড়ি নেই। তার দাদা-দাদীর জন্য দোয়া মাহফিল করতে গত জুলাই মাসে এসেছিলেন। তিনি উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন। এখানে কোনো সামাজিক কাজেও তিনি জড়িত নন। ওসি আরও বলেন, উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সঙ্গে তার বাবা মৃত রওশন মন্ডলের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তার সঙ্গেও আকবর আলীর সম্পর্ক আছে। তার স্থানীয় স্বজনেরা বিএনপির সমর্থক হলেও সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়। এ বিষয়ে জানতে সাবেক এমপি আকবর আলীর সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
