ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’র আসলে যে পরিচয় জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 October, 2023, 11:01 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 November, 2023, 9:50 AM

বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’র আসলে যে পরিচয় জানা গেল

বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’র আসলে যে পরিচয় জানা গেল

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়েছে। পুলিশ-আওয়ামী লীগ-বিএনপির ত্রীমুখী সংঘর্ষে পল্টন-মতিঝিল রণক্ষেত্র হয়েছে। বিকালের এমন চিত্রের পর থমথমে নয়াপল্টনে দেখা মিলেছে এক ব্যক্তির।

মিয়ান আরাফি নামের ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা বলে খবর ছড়িয়ে পড়ে। তবে হোয়াইট হাউজের ওয়েবসাইটে এমন কোনো উপদেষ্টার তথ্য উল্লেখ নেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপী রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। তিনি নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনি বলে দাবি করছেন। বলা হচ্ছে, তিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ কোন কোন ব্যক্তিকে বার্তা পাঠিয়েছেন তার ফিরিস্তি দিচ্ছেন।

এ সংবাদ সম্মেলনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানেন না।

তবে বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের পর অনেক নেতাকর্মী আহত হয়। হাসপাতালে আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং অন্যদেরও খোঁজখবর নিই। পরে আরও কিছু নেতাকর্মী আহতাবস্থায় বিএনপি কার্যালয়ে অবস্থান নিয়েছে শুনে তাদের খোঁজখবর নিতে সেখানে যাই। তার পরপরই সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারোওয়ার্দী দুজন ব্যক্তিকে নিয়ে আসেন।

বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’র আসলে যে পরিচয় জানা গেল

বিএনপি কার্যালয়ে ‘বাইডেনের উপদেষ্টা’র আসলে যে পরিচয় জানা গেল

তিনি আরও বলেন, তার (হাসান সারোওয়ার্দীর) সঙ্গে আসা একজন নিজেকে মার্কিন প্রেসিডিন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দেন। আহতদের সঙ্গে কথাও বলতে চান। আহতরা সে সময় কার্যালয়ের নিয়মিত ব্রিফিং কক্ষেই অবস্থান করছিলেন। তাই তাদের সঙ্গে কথা বলার পর সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। এসময় তাদের সঙ্গে আমাকেও বসতে বললে সে পরিস্থিতিতে তাদের সঙ্গে আমিও অংশ নেই। এর বাইরে ওই ব্যক্তি সম্পর্কে আমি আর তেমন কিছু জানি না।

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’

তিনি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’

এ ঘটনায় গতরাতেই বিএনপির মিডিয়া সেল থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, (শনিবার) নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিগোচরে এসেছে।

এতে আরও বলা হয়, তিনি জানিয়েছেন এ বিষয়ে বিএনপি একেবারেই অবগত নয় এবং এ ব্যক্তির বিষয়ে দূতাবাস থেকে কোনো রকম পূর্বধারণা মহাসচিবকে অবগত করা হয়নি, বিধায় বিএনপি তার বক্তব্যের বিষয়ে কোনোভাবেই অবহিত নয়।

এর আগে সন্ধ্যার পর কয়েকটি গণমাধ্যম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ওই ব্যক্তির একটি ভিডিও নিয়ে খবর প্রকাশ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status