|
ইতালির বলোনিয়ায় সনাতন সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাৎসব পালিত
মনজুর আলম, ইতালি
|
![]() ইতালির বলোনিয়ায় সনাতন সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাৎসব পালিত বিশাল ঘোষের উপস্থাপনায় সঞ্জয় চক্রবর্তীর পুরোহিতে পুঁজা কার্যক্রম শুরু হয়।শারদীয় দূর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের মূলমন্ত্র। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব আবহমান বাংলার শ্বাশত সংস্কৃতির অংশ। ষষ্ঠিপূজা মধ্যদিয়ে শুরু হয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় দূর্গূাপূজা। পূজার মধ্যদিয়ে অসুরদের দমন করে মা দূর্গা যেভাবে স্বর্গ রাজ্য জয় করেছিলেন ঠিক সেভাবে পৃথিবীর বর্তমান অশান্তি,সমাজ থেকে অন্যায়, অবিচার, গ্লানি দূর করার হবে এই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অজিত দেবনাথ, জয় সাহা, রনি ঘোষ, অচিন্ত ঘোষ, দেব কুমার, বিশ্বজিৎ রায়, স্বপন কুমার দাস, শঙ্কর, গোপী, লিটন, রানা, সঞ্জীব ঘোষ, প্রদীপ সাহা, লিটন সাহা, তাপস শিকদার, অক্ষয়, তাপস, রিপন, লক্ষণ, অমল, বাবুলাল, অনক, পার্থ ঘোষ, দিপ, অরুপ, মহিলাদের মধ্যে সুতপা ঘোষ, গীতা ঘোষ, সুইটি, সম্পা সাহা, কেয়া, সুমনা মন্ডল, সম্পা রায়, মেনকা, তমা রায়, চৈতী ঘোস, সীমা, রিতা ঘোস, কনিকা, লিপিকা সাহা, সুনিতা সাহা, লিপি ঘোস সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বলোনীয়া আশে পাশের সনাতনী ভক্তবৃন্দা।দুর্গোৎসবের সার্বিক সফলতা এবং সবার মঙ্গল, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন ।আয়োজক বৃন্দ পক্ষ হতে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ২০ বছরের ঐতিহ্য নোলো পার্টির স্বত্বাধিকার মেলেনা ও মাততেও সোয়াভি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
