ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ছেলের প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমা দেখে যা বললেন রাষ্ট্রপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 September, 2023, 11:36 AM

ছেলের প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমা দেখে যা বললেন রাষ্ট্রপতি

ছেলের প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমা দেখে যা বললেন রাষ্ট্রপতি

বেশ আলোচিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

সিনেমাটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে দেখেছেন। 

শুক্রবার রাত ৮টায় এ উপলক্ষ্যে একটি বিশেষ শো আয়োজন করা হয়েছিল। যেখানে একটি কেক কাটা হয়। এ সময় শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, ‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।’

প্রিয়তমা সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status