ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
যেসব এলাকা দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা-নামা করবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 September, 2023, 1:20 AM

যেসব এলাকা দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা-নামা করবেন

যেসব এলাকা দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা-নামা করবেন

আজ শনিবার (২ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরস্থ পুরাতন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত- ফার্মগেট প্রান্ত) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ উদ্বোধন হলেও রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে। এদিন ভোর ৬টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত উভয় অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং উঠানামার র‌্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত টোল পরিশোধ করে নিম্নবর্ণিত স্থানগুলো থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা-নামা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উত্তরা থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন 

উঠার স্থান:
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা
২. প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব।

নামার স্থান:
১. বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ;
২. মহাখালী বাস টার্মিনালের সামনে;
৩. ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পাশে।

দক্ষিণ থেকে উত্তর অভিমুখী যানবাহন 

উঠার স্থান:
১. বিজয় সরণি ওভারপাসের উত্তর এবং দক্ষিণ লেন;
২. বনানী রেলস্টেশনের সামনে।

নামার স্থান:
১. মহাখালী বাস টার্মিনালের সামনে;
২. বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ এর সামনে বিমানবন্দর সড়ক;
৩. কুড়িল বিশ্বরোড এবং
৪. বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status