ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ড. ইউনূসের বিরুদ্ধে ফের মামলা, মুনাফা না দিয়ে অর্থপাচারের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 August, 2023, 10:56 AM
সর্বশেষ আপডেট: Monday, 28 August, 2023, 11:18 AM

ড. ইউনূসের বিরুদ্ধে ফের মামলা, মুনাফা না দিয়ে অর্থপাচারের অভিযোগ

ড. ইউনূসের বিরুদ্ধে ফের মামলা, মুনাফা না দিয়ে অর্থপাচারের অভিযোগ

শ্রমিকদেরকে মুনাফার টাকা না দিয়ে অর্থ পাচারের অভিযোগ এনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন ১৮ শ্রমিক। মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

সোমবার সকালে ১৮ শ্রমিক তাদের পাওনা মুনাফা আদায়ে ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন। বিচারক শুনানি শেষে সমন জারির আদেশ দেন। ১৬ অক্টোবরে মধ্যে এ সমনের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

উল্লেখ্য, ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি মামলায় বিচারধীন রয়েছে।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

অভিযুক্ত অন্য তিনজন হলেন— গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

এরপর ২১ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়।

গত ২৩ জুলাই ওই মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

গত ১৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষ হয়।

২০ আগস্ট অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status