ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে আকাশ থেকে পড়ল বরফের বিশাল খণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 August, 2023, 12:04 PM

যুক্তরাষ্ট্রে আকাশ থেকে পড়ল বরফের বিশাল খণ্ড

যুক্তরাষ্ট্রে আকাশ থেকে পড়ল বরফের বিশাল খণ্ড

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বাড়িতে আকাশ থেকে বিশাল বরফের টুকরো পড়েছে। এতে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনডিটিভির

বাড়ির মালিক জেফ ইলগ ও তার স্ত্রী অ্যামেলিয়া রেইনভিভের ধারণা, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী বিমান থেকে বরফের টুকরো পড়েছে। বরফের খণ্ডটির আনুমানিক ওজন ছিল ১৫ থেকে ২০ পাউন্ড।

ইলগ বলেন, বিকট শব্দ শুনতে পাই। তাই বাচ্চাদের দেখার জন্য উপরে যাই। গিয়ে দেখি তারা ঘুমাচ্ছে। এরপর বাড়ির বাইরে ছুটে যাই ঘটনা জানতে। তখন দেখি বাড়ির পেছনে বরফের একটি বিশাল খণ্ড ছাদে পড়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরফের ধ্বংসাবশেষ।

বোস্টন ২৫ নিউজকে ইলগ বলেন, আমার ধারণা ছিল না এটা কী। আর আজকে আকাশে মেঘও ছিল না। রাত ছিল তাই ক্ষয়ক্ষতি ভালোভাবে দেখা যায়নি। তার স্ত্রী পুলিশকে বিষয়টি জানান। তারপর ছাদে একটি গর্ত দেখতে পান।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ ঘটনায় তদন্ত করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status