|
জায়েদ খানকে দেখেই ‘ভুয়া’ চিৎকার, পারফরম্যান্স না করেই ছাড়লেন মঞ্চ
নতুন সময় ডেস্ক
|
![]() জায়েদ খানকে দেখেই ‘ভুয়া’ চিৎকার, পারফরম্যান্স না করেই ছাড়লেন মঞ্চ গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় উপস্থাপক সাজু খাদেম জায়ে খানের নাম ঘোষণা করার পরই মঞ্চে আসেন তিনি। সাথে সাথেই ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন সবাই। এসময় তার সাথে ছিলেন নতুন নায়িকা প্রিয়মনি। ‘তোকে ভালোবাসতেই হবে’ গানের সঙ্গে পারফরম্যান্স করার কথা ছিল তাদের। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে উঠেন আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি দর্শকের উদ্দেশে অতিথিদের সম্মান করতে বলেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। উল্টো ভুয়া ভুয়া স্লোগান আরও বেড়ে যায়। তখন জায়েদ খান মঞ্চ ত্যাগ করার কথা জানান। বলেন, ‘আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরম্যান্স ছিল কিন্তু রিহার্সেল ছিল না; তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মনিকে সঙ্গে করে।’ এরপর ‘যেখানে তুমি রবে, সেখানে আমি হব ছায়া’ গানটি গাইতে শুরু করলে, উপস্থিত দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে হট্টগোল শুরু হয়। এরপর জায়েদ খান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে আরও ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট। এর আগে ‘অন্তরজ্বালা’খ্যাত এই নায়ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সিসহ কয়েকটি অঙ্গরাজ্য থেকে ভক্তদের ফোন পাচ্ছেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, তাকে নিয়ে সেখানে অনুষ্ঠান করতে চাচ্ছেন অনেকে। তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সম্মানিত করার জন্য। তিনি বলেছিলেন, ‘ভক্তদের কারণে আমি জায়েদ খান, তাই তাদের ডাকে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এখন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে হয়তো নাচ-গান বা অন্য কোনো পারফরম্যান্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
