|
কেমন আছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা
নতুন সময় ডেস্ক
|
![]() কেমন আছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশে লকডাউন চলাকালে প্রতিদিন কোভিডে করণীয়, আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে জানাতেন এই চিকিৎসক। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এখন কেমন আছেন মীরজাদী স্রেব্রিনা ফ্লোরা। কীভাবে কাটছে তার দিন। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এখনও পুরোপুরি রিকভারি (রোগমুক্ত) হতে পারিনি। তবে এখন সুস্থ আছি। অফিস করছি।’ অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এখন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গেল বছর আগস্ট মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডা. সেব্রিনা ফ্লোরা। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। পাঁচবার নেক্রোসেক্টমির পর ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসা শেষে ২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশে ফেরেন ডা. সেব্রিনা ফ্লোরা। জানা গেছে, মীরজাদী সেব্রিনা ফ্লোরার অগ্ন্যাশয় এবং পিত্তনালীর রস যে পথে আসে তা সরু হয়ে গিয়েছিল। ফলে পিত্তনালীর রস জমা হয়ে থাকে। দেখা দেয় জন্ডিস। পরবর্তীতে আরও কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা বলছেন, পিত্তরসে অনেক ব্যাকটেরিয়া থাকে। ফলে কোলানজাইটিস হচ্ছিল সেব্রিনা ফ্লোরার। এজন্য রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার ইআরসিপি (ওই মুখটা কেটে বড় করে দেয়া) করা হয়েছিল। যেন পিত্তরস এবং অগ্ন্যাশয়ের রস বাধাহীনভাবে আসতে পারে। অস্ত্রোপচারের পর সেব্রিনা ফ্লোরার পিত্তনালী এবং অগ্ন্যাশয়ে ব্যথা শুরু হলে তাকে ওই হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। সেখানে ভর্তি থাকা অবস্থায় তার কিডনি বিকল হয়। তখন তাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাওয়া হয়। এটা করতে গেলে তার হার্টের সমস্যা বেড়ে যায়। হার্ট পাম্প করতে গিয়ে ফুসফুসে পানি জমে যায়। পরে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং কোভিড-১৯ টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতির (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্ব পালন করেন সেব্রিনা ফ্লোরা। গত ৩১ জানুয়ারি তাকে নিপসমের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
