ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 June, 2023, 5:01 PM

বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন এমপি এনামুল হক

বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ, ২০২৩-২৪ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ সহ আমন ধানের বীজ (উফশী) ও সার এবং আমন ধান (হাইব্রিড) বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষি প্রনোদনার উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তর‌্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, সোনাডাঙ্গার চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগী কৃষকরা।

প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৫শ ৫০ জন কৃষকের মাঝে উফশী জাতের রোপা আমন ধানের ৫ কেজি করে ধান প্রত্যেক কৃষককে ও ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৩৩০ জন কৃষককে ১ কেজি করে পিঁয়াজের বীজ এবং একই পরিমান সার প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status