|
টাইটানিক দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না পাকিস্তানি ধনকুবেরের ছেলে সুলেমানের
নতুন সময় ডেস্ক
|
![]() টাইটানিক দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না পাকিস্তানি ধনকুবেরের ছেলে সুলেমানের বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সুলেমানের ফুফু আজমেহ দাউদ এসব কথা বলেছেন। খবর এনডিটিভির শাহজাদার বড় বোন আজমেহ বলেন, সুলেমান তার এক আত্মীয়কে জানিয়েছিলেন, তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যেতে চাইছেন না। তার ভয় লাগছিল। তবে ভ্রমণের তারিখটি বাবা দিবসের সপ্তাহে পড়ায় বাবাকে খুশি করতে ভ্রমণে রাজি হন তিনি। কারণ, তার বাবা শাহজাদা টাইটানিকের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। আমস্টারডামের বাড়ি থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আজমেহ আরও বলেন, ‘সুলেমানের কথা মনে পড়ছে। ১৯ বছর বয়সী ছেলেটি হয়তো একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করেছে।’ সমুদ্র পর্যটনে সাবমেরিনটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ দুর্ঘটনায় সাবমেরিনটির পাঁচ আরোহীই মারা গেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
