|
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বোর্ড মিটিং, ইফতার ও দোয়া অনুষ্ঠিত।
সুমন চৌধুরী
|
![]() আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বোর্ড মিটিং, ইফতার ও দোয়া অনুষ্ঠিত। বোর্ড মিটিংয়ে সারাদেশে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সোসাইটির বিভিন্ন সফলতার কথা তুলে ধরে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরিচালনা পরিষদের সকল পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে আসন্ন ঈদ উপলক্ষে গরীব অসহায় মানুষ এবং সারাদেশে অসুস্থ সাংবাদিক ভাই বোনের সুবিধা, অসুবিধা এভং শারীরিক খোজখবর জানতে উদ্বেগ প্রকাশ করেন ও কেন্দ্রীয় ভাবে ঈদের পর থেকে দেশব্যাপী অধিকার বঞ্চিত সাংবাদিক পরিবারের তালিকা তৈরির নির্দেশ প্রদান করেন। সভায় নতুন করে কিছু পদক্ষেপ গ্রহন করার প্রস্তাব দিয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন সংগঠন প্রতিষ্ঠাকালীন পরিচালক দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, সম্মানিত পরিচালক অধ্যক্ষ একরামুল্লা, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার, সাব এডিটর, পরিচালক ডাক্তার হাসান আহমেদ মেহেদী সহ মোঃ বিল্লাল হোসেন, মোঃ কলিম উল্লাহ, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, সোলায়মান ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন সহ সকল পরিচালক বৃন্দ।সভা শেষে দেশবাসীর কল্যানে দোয়া ও ইফতার বিতরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
