ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কাপ্তাই হ্রদে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধার মুখে জেলা প্রশাসন
নতুন সময়, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: Thursday, 2 February, 2023, 12:28 AM

কাপ্তাই হ্রদে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধার মুখে জেলা প্রশাসন

কাপ্তাই হ্রদে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধার মুখে জেলা প্রশাসন

কাপ্তাই হ্রদের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় এলকাবাসীর বাঁধার সম্মুখীন হয়েছে রাঙ্গামাটি জেলার প্রশাসান।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কাপ্তাই শান্তিনগর এলাকায় বুলডোজার দিয়ে ৩টি দোকান গুঁড়িয়ে দেওয়ার পর স্থানীয় বাসীন্দাদের বাঁধার মুখে ওই অভিযান বন্ধ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) নাজমা বিনতে আমিন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম, রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকউটিভ ম্যাজিস্টেট মো.মইনুল ইসলাম খান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শহরের ফিশারী ঘাট সংলগ্ন শান্তিনগর এলাকায় কাপ্তাই হ্রদের তীরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ ৩টি দোকান উচ্ছেদের পর এলাকাবাসী উচ্ছেদ অভিযান বন্ধ করতে অনুরোধ জানান। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে উচ্ছেদ অভিযানকারীরদের বাঁধা দিয়ে বিক্ষোভ করেন। এতে লোকজনের বাঁধার মুখে উচ্চেদ অভিযান বন্ধ রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলামন প্রক্রিয়া। গতকালও আসামবস্তীতে উচ্ছেদ করেছি এবং আজকেও আমরা ফিশারী ঘাট এলাকায় উচ্ছেদ প্রক্রিয়ায় অংশ নিই। আমরা চেষ্টা করছি যাতে লোকজনের যানমালের ক্ষতি না হয়। অবৈধ দখলদারদের যেভাবে পারি সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি চলমান প্রক্রিয়া এবং অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মহামান্য হাইকোর্ট আমাদেরকে রুল জারি করেছে। কয়েকদফা নির্দেশনার মধ্যে রয়েছে কাপ্তাই হ্রদের অবৈধ দখল উচ্ছেদ। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। গতকালও উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের বাঁধার সম্মুখীন হতে হয়েছে। আজকেও একই অবস্থা। মহামান্য হাইকোর্টের আদেশ আমাদের জন্য অবশ্যই পালনীয়। এসময় সকলের সাথে আলাপ করে পরবর্তী অভিযানের সিদ্ধান্ত ঠিক করা হবে বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status