ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 January, 2023, 11:44 AM

শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি

শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি

রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। তার চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

অভিনেত্রীর শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে আহত হন শারমিন আঁখি।

শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি

শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি


ঘটনার বর্ণনা দিয়ে আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।

রাহাত আরও বলেন, শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে। তবে কেউ নিদিষ্টি করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাধরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।

গুরুতর কিছু আশঙ্কা করা যাচ্ছে কিনা তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে এই নির্মাতা বলেন, এখনই বলা যাচ্ছে না। আজ (রোববার) ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে। সবার কাছে আঁখির জন্য দোয়া চাই।

এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখি’র মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাসংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

নান্দনিক অভিনয়ে আঁখি অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্ম একাধারে সব কিছুতেই কাজ করেছেন এ মডেল-অভিনেত্রী। নিজস্ব স্বকীয়তায় অর্জন করে নিয়েছেন নিজের একটি শক্ত অবস্থানও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status