ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
ফাইনালে খেলবেন বেনজেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 December, 2022, 10:59 AM

ফাইনালে খেলবেন বেনজেমা

ফাইনালে খেলবেন বেনজেমা

কাতার বিশ্বকাপ শুরুর আগে ইনজুরিতে পড়েন স্ট্রাইকার করিম বেনজেমা। ফলে তিন সপ্তাহের জন্য চলে যান মাঠের বাইরে। আর তাই ফিরে গিয়েছিলেন নিজ ক্লাব রিয়াল মাদ্রিদে।

তবে তার পরিবর্তে অন্য কাউকে দলে নেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এখন ফ্রান্স।

রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জার্সি গায়ে মাঠে নামতে পারেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। বিশ্বকাপ ফাইনালের জন্য বেনজেমাকে কাতারে যাওয়ার অনুমতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। যেহেতু বেনজেমার পরিবর্তে অন্য কাউকে দলে নেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাই ফাইনালে খেলতে কোনো বাঁধা নেই তার। 

মরক্কোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশমকে এক সাংবাদিক প্রশ্ন করেন 'করিম বেনজেমা কাতারে ফিরছেন। তাহলে কি তাকে কয়েক মিনিটের জন্য খেলানোর সম্ভাবনা আছে, আপনার যদি প্রয়োজন হয়?' এমন প্রশ্নে বেশ কৌশলী দেশম।

তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাইছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা বলুন দয়া করে।’ আর তাই বেনজেমা ফাইনাল খেলবে কিনা না তা সময়ই বলে দেবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status