ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
কারাগারে যেভাবে কাটছে ফখরুল-আব্বাসের সময়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 December, 2022, 11:34 AM

কারাগারে যেভাবে কাটছে ফখরুল-আব্বাসের সময়

কারাগারে যেভাবে কাটছে ফখরুল-আব্বাসের সময়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

গত শুক্রবার (৯ ডিসেম্বর) ভোররাতে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায়।

পরদিন সন্ধ্যায় তাদের পুলিশের ওপর হামলার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখানো হয়।কারাগারে এখন তাদের সময় কাটছে বই পড়ে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে কারাগারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এবং মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস তাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা জানান।

রাহাত আরা বেগম বলেন, আজ সশরীরে সাক্ষাৎ করেছি। কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সেই বই এখন কারাগারে তার (মির্জা ফখরুল) প্রতিদিনের সঙ্গী। বই পড়া তার প্রতিদিনের অভ্যাস।

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ‘মোটামুটি’ বলে জানান তিনি।রাহাত আরা বেগম বলেন, মনোবল দৃঢ় আছে, এমনিতে তার অসুস্থতা আছেই, দোয়া করবেন। কিছু ওষুধপত্রও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, গত কয়েকদিন কারাগারে তাকে ‘কষ্ট’ করতে হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ডিভিশনকক্ষ প্রদান করা হয়।

আফরোজা আব্বাস বলেন, ‘ওনার (মির্জা আব্বাস) শরীরটা একেবারেই ভালো না। গত কয়েকদিন কঠিন কষ্টের মধ্যে তাকে কাটাতে হয়েছে। তিনদিন মহাসচিব এবং ওনাকে নর্মাল কয়েদীদের সঙ্গেই ফ্লোরে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে। মঙ্গলবার রিট করার পর তাদের ডিভিশন দেওয়া হয়।

তিনি বলেন, আজকে রাজনৈতিক ও মেডিকেল সায়েন্সের কিছু বইপত্র এবং কোরআন শরিফ দিয়ে এসেছি। ওষুধপত্র দেওয়া হয়েছে। শারীরিকভাবে খুব একটা ভালো না হলেও মানসিক শক্তি ও মনোবল দৃঢ় আছে। নেতাকর্মীদের খোঁজখবরও নিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা ৫৭। ১/১১ সময়ে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও কয়েকদফা কারাগারে যান মির্জা আব্বাস। মির্জা ফখরুল এই সরকারের আমলে আরও পাঁচবার কারাগারে গেছেন। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৮৭।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status