ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই, দশ আসামি ১০ দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 November, 2022, 12:26 AM

আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই, দশ আসামি ১০ দিনের রিমান্ডে

আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই, দশ আসামি ১০ দিনের রিমান্ডে

আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দশ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, মইনুল হাসান শামীম, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর, রশিদুন্নবী ভূঁইয়া।

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন, মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। জঙ্গিরা আরাফাত এবং সবুরকেও ছিনিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status