ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 October, 2022, 11:19 PM

নতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার

নতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ (২২),  মো. তাম্বুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) এবং মো. মাহামুদুল হাসান (১৮)।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

পাঁচজন গ্রেফতার হলেও নতুন জঙ্গি দলটির নেতা শামীম মাহফুজকে এখনো ধরা যায়নি বলে জানিয়েছেন আসাদুজ্জামান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, দলনেতা শামীম মাহফুজকে গ্রেফতার করা গেলে এই সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য জানা যাবে।

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ নামে এই সংগঠন জঙ্গি তৎপরতায় নতুন। বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়া কয়েকজন তরুণের বিষয়ে খোঁজ করতে গিয়ে সম্প্রতি নতুন এই জঙ্গি সংগঠনের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব বলছে, উগ্রবাদে আকৃষ্ট হয়ে গত দুই বছরে ৫৫ তরুণ বাড়ি ছেড়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনের একটি তালিকাও তারা প্রকাশ করা হয়েছে। তিন দফায় ওই দলের ১৯ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status