ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ইংলিশ অলিম্পিয়াড, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 October, 2022, 8:18 PM
সর্বশেষ আপডেট: Friday, 7 October, 2022, 8:19 PM

ইংলিশ অলিম্পিয়াড, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন

ইংলিশ অলিম্পিয়াড, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ আয়োজিত ইংলিশ অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২-এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ ০৭ অক্টোবর, ২০২২ তারিখে ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

"আপনার ইংরেজি প্রতিভা দেখান, আরও বড় চ্যালেঞ্জের জন্য এগিয়ে যান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে  দেশের তরুণদের আন্তর্জাতিক কর্মকান্ডে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে  তোলার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ তৃতীয় বারের মত ইংলিশ অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২ আয়োজন করে।

দেশের সব প্রান্ত থেকে মাধ্যমিক (জুনিয়র ক্যাটাগরি ক্লাস ৯-১০ থেকে ৫৭৫) এবং উচ্চ মাধ্যমিক (সিনিয়র ক্যাটাগরি ক্লাস ১১-১২  থেকে ৪০২) সহ ৭০ টিরও বেশি প্রতিষ্ঠান থেকে ৯৭৭জন প্রতিযোগী নিবন্ধন করে। বাছাই রাউন্ডের পর, আয়োজক কমিটি ৫০১ জন প্রতিযোগীকে থিয়েটার এবং ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণের সুযোগ দেয়। চূড়ান্ত পর্বে

জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শাহেরিদ ইউনুস, ১ম রানার আপ হয়েছে মাইলস্টোন কলেজের ফারিয়া তাসনিম এবং দ্বিতীয় রানার আপ হয়েছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইরফান খান জয় । সিনিয়র ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের মুশারাত তাসমিয়া স্নেহা, ১ম রানার আপ হয়েছে ফৌজদার হাট  ক্যাডেট কলেজের  মিফতাহুল ইসলাম রাজ্য এবং দ্বিতীয় রানার আপ হয়েছে প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুলের মোহাম্মদ আদনান ।

গমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সামসাদ মুতর্’জা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান।

গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা উভয় বিভাগে শীর্ষ তিনটি অবস্থানের জন্য যথাক্রমে ৫০,০০০ হাজার টাকা, ৩০,০০০ হাজার টাকা এবং ১০,০০০ হাজার টাকা পুরস্কার হিসেবে পায়। বিভিন্ন টারশিয়ারি ইনস্টিটিউটের বিশিষ্ট অধ্যাপকগণ নির্বাচিত প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে বিচারক ও অতিথি হিসেবে যোগদান করবেন। সামগ্রিকভাবে, এটি আগামীদিনের শিক্ষাবিদ এবং উদীয়মান তারকাদের একটি প্রীতি সমাবেশে রুপ নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status