ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সৌদি থেকে তরুণীর আর্তনাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 October, 2022, 12:51 AM

সৌদি থেকে তরুণীর আর্তনাদ

সৌদি থেকে তরুণীর আর্তনাদ

সংসারের অভাবের কারণে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর সৌদি আরবে যান হবিগঞ্জের মাধবপুরের এক তরুণী। গৃহকর্মীর কাজে যাওয়া ওই তরুণীর জীবন এখন সংকটে।

গত ২ অক্টোবর ওই তরুণী ইমোতে তার বাবাকে বলেন, আব্বা, তুমি আমারে বাচাঁও। পারলে আজকে আমারে নিয়ে যাও। আমার জীবন শেষ কইরালাইতাছে। আর কিছু দিন গেলে আমার লাশ পাইবা।

ওই তরুণী মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আব্দুল কুদ্দসের মেয়ে। তিনি জানান, চুনারুঘাটের কাসেম নামের এক ব্যক্তির মাধ্যমে ঢাকার আরামবাগ শান ওভারসিস রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমার মেয়ে সৌদি যায়। ২ অক্টোবর পর থেকে মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না তিনি।

এ সময় মেয়েকে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন আব্দুল কুদ্দস।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, মেয়েটির পাসপোর্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ওই তরুণীকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status