যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শাহারুল ইসলাম।
তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
গত ১৩ জুন আরবপুরের চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান মারা গেলে পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।
নির্বাচন কমিশন আগামী ২ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
৬ অক্টোবর রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।দলের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছিল। ১৭ জন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে একটি সূত্র নিশ্চিত করে।
মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে শাহারুল ইসলামকে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।