বাগমারায় ৬৫০ পিস ইয়াবা ও ৬১ হাজার টাকাসহ মাদক সম্রাট গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 October, 2022, 12:19 AM
বাগমারায় ৬৫০ পিস ইয়াবা ও ৬১ হাজার টাকাসহ মাদক সম্রাট গ্রেফতার
রাজশাহী বাগমারা উপজেলার গোয়ালকান্দি উনিয়ন এর রামরামা গ্রাম থেকে এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
এলাকা বাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার আনুমানিক রাত ৯ সময় গোপন সংবাদ এর ভিক্তিতে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রামরামা গ্রাম এর হাজরা পুকুর পারার শ্রী সুবোধ চন্দ্র মোহন্ত এর ছেলে মাদক সম্রাট সনাতন মোহন্ত (২৫) কে তার নিজ বাড়ী থেকে ১২ গ্রাম হেরোইন, ৬৫০ পিস ইয়াবা এবং, মাদক বিক্রয়ের ৬১৫০০/-(একষট্টি হাজার পাঁচশত) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
এস আই জিলালুর রহমান জানান, মাদক সম্রাট সনাতন মোহন্ত কে বাগমারা হস্তান্তর করে মাদক আইনে এক টি মামলা দেয়া হবে।