ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ৩১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 October, 2022, 2:57 PM

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ৩১

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ৩১

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে শিশু দিবাযত্ন কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তা। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে বলেন, সাবেক এক পুলিশ কর্মকর্তা থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি ডে-কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। গুলিতে ৩১ জন নিহত হয়েছেন।

থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও রয়েছেন।

দেশটির সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সব সংস্থাকে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status