ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ দল মিলেও এই ক্রিকেটারের সমান ছক্কা মারতে পারেনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 October, 2022, 2:42 PM

বাংলাদেশ দল মিলেও এই ক্রিকেটারের সমান ছক্কা মারতে পারেনি

বাংলাদেশ দল মিলেও এই ক্রিকেটারের সমান ছক্কা মারতে পারেনি

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যতটা না ছন্দময়, টি-টোয়েন্টিতে ততোটাই ম্রিয়মাণ। এর প্রধান কারণ পাওয়ার হিটারের অভাব টাইগার শিবিরে। যে ব্যাটার চার-ছক্কা মারতেই মুহূর্তেই ম্যাচের গতি পাল্টে দিতে পারে। প্রতিপক্ষ শিবিরে ভয় ঢুকিয়ে নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে পারে দলকে। এমন ইমপ্যাক্ট ও ঝড়ো ইনিংস খেলতে পারছে না টাইগাররা।

২০ ওভারের ম্যাচে ডট বল তো দূরের কথা, মন্থর গতির ব্যাটিংই গ্রহণযোগ্য নয়। অথচ এ ফরম্যাটে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে ধুমধাড়াক্কা ইনিংস খেলার ব্যাটার সেভাবে নেই বাংলাদেশ দলে।

বাংলাদেশ দল মিলেও এই ক্রিকেটারের সমান ছক্কা মারতে পারেনি

বাংলাদেশ দল মিলেও এই ক্রিকেটারের সমান ছক্কা মারতে পারেনি


এর প্রমাণ পাওয়া যায় একটি পরিসংখ্যানে। যেখানে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে চলতি বছরে বাংলাদেশের ব্যাটাররা যতগুলো ছক্কা হাঁকিয়েছেন, একাই তার চেয়েও বেশি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব।

২০২২ সালের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড় মিলে ছক্কা হাঁকিয়েছেন ৪৭টি। আর সূর্যকুমার যাদবে এ সময়ে হাঁকিয়েছে ৫০টি।

অর্থাৎ বাংলাদেশ দল মিলেও সূর্যের সমান ছক্কা হাঁকাতে পারেনি।  তবে ম্যাচ সংখ্যায় অবশ্য এগিয়ে সূর্য। এ পরিসংখ্যানে বাংলাদেশ খেলেছে ১২ ম্যাচ, সূর্যকুমার খেলেছেন ২২ ম্যাচ।

চলতি বছরটা দুর্দান্ত ছন্দে আছেন সূর্যকুমার যাদব। ২২ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেট নিয়ে এখন পর্যন্ত ৭৯৪ রান জমা করেছেন ব্যক্তিগত ঝুলিতে। এখনবধি টি-টোয়েন্টিতে রানসংখ্যায় সূর্যই এগিয়ে।

এবছরে সর্বাধিক রান সংগ্রাহক তো বটেই সঙ্গে ২০২২ সালে সর্বাধিক ৫০টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক বছরে ৪২টি ছক্কা হাঁকিয়ে এ তালিকায় শীর্ষে ছিলেন রিজওয়ান।

এবার তাকে পেছনে ফেলে অনেকদূর এগিয়ে গেলেন সূর্য। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ছক্কার হাফসেঞ্চুরি করেন এ ভারতীয় ব্যাটার।

বাংলাদেশের হয়ে চলতি বছর ছক্কা মারার তালিকায় শীর্ষে অবস্থান করছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ১২ ম্যাচ ১০ ছক্কা এই ব্যাটারের। এরপরেই আছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান, ৯টি। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা লিটন দাস ৭ টি ছক্কা মেরে তৃতীয় অবস্থানে আছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status