ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শাশুড়িকে ধর্ষণ মামলায় জামাই গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 October, 2022, 11:32 AM

শাশুড়িকে ধর্ষণ মামলায় জামাই গ্রেপ্তার

শাশুড়িকে ধর্ষণ মামলায় জামাই গ্রেপ্তার

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের ঘটনার মামলায় জামাই ফরহাদ (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ অক্টোবর) ভোরে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নান এর ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১১ বছরের নাতি মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদ এর বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির শয়নকক্ষে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে।তিনি ভয়ে এবং লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি।

পরদিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে তিনি বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status