ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
রাশিয়ার গুপ্তচর ইলন মাস্ক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 October, 2022, 11:41 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 4 October, 2022, 11:44 AM

ছবি: ইলন মাস্ক

ছবি: ইলন মাস্ক

ইউক্রেন ইস্যুতে টুইটারে শান্তি প্রস্তাব দিয়ে ইউক্রেনীয় সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক। এবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্টই ঠাট্টা করে মাস্ককে রুশ গুপ্তচর বলছেন।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় দেয়া এক নতুন প্রস্তাবকে ঘিরে ইউক্রেনীয় ও তার সমর্থকদের থেকে ব্যাপক ট্রোলের স্বীকার হচ্ছেন ইলন মাস্ক। যদিও মাস্ক বলেছেন, জনপ্রিয়তার জন্য তিনি কিছু বলেন না।

এমন পরিস্থিতিতে এবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভও ঠাট্টা করে ইলন মাস্ককে রাশিয়ার ছায়া গুপ্তচর বলেছেন।

এমনকি মাস্কের সঙ্গে তিনি সোভিয়েত সময়ের কিংবদন্তি কাল্পনিক গুপ্তচর স্টিয়েরলিটজের সঙ্গেও তুলনা করেছেন। যদিও পুরোটাই তিনি করেছেন মজা করে।

স্টিয়েরলিটজ হলো সোভিয়েত যুগের টেলিভিশন সিরিজ ‘সেভেন্টিন মোমেন্টস অফ স্প্রিং’-এর গুপ্তচরের কোডনেম। সে সময় এই সিরিজটি সোভিয়েত ইউনিয়নে ব্যাপক জনপ্রিয় ছিল।

ছবি: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

ছবি: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ



তিনি ইংরেজিতে এক টুইটে লেখেন, ‘তাকে (ইলন মাস্ক) ধন্যবাদ! তবে ছদ্মবেশ হারিয়েছে ছায়া গুপ্তচর। একটি নতুন র‍্যাংক তার প্রাপ্য এবং তার (ইলন মাস্কের) পরবর্তী টুইটটি এমন হবে, ইউক্রেন একটি কৃত্রিম রাষ্ট্র। প্রত্যাশিত…’

এর আগে মাস্ক এক টুইট বার্তায় ইউক্রেনের চলমান সংকট নিরসনে শান্তি প্রস্তাব দেন।

তার প্রস্তাবগুলোর মধ্যে ছিল, ক্রিমিয়া রাশিয়ার থাকবে। কারণ ঐতিহাসিকভাবেই ক্রিমিয়া রাশিয়ার অংশ। ক্রুশ্চেভের ভুলের কারণেই ঝামেলার সৃষ্টি।

ইউক্রেনে পানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে ইউক্রেনের যে ৪ অঞ্চল রাশিয়া নিজের বলে সংযুক্ত করেছে, সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট হবে।

এরপর থেকেই ইউক্রেনীয়রা টুইটারে ইলনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে। এমনকি মাস্কের পোলে প্রস্তাবের বিপক্ষেই বেশি ভোট পড়ে।

তবে মাস্ক সাফ জানিয়ে দিয়েছেন, লাখ লাখ মানুষ বাঁচাতে শান্তি প্রতিষ্ঠা জরুরি। তিনি জনপ্রিয়তাকে গুরুত্ব দেন না।

এর আগে ইউক্রেনে ইন্টারনেট সচল রাখতে মাস্কের সহযোগিতা চাওয়া হলে সঙ্গে সঙ্গে তিনি সেখানে স্টারলিংকের অ্যান্টেনাযুক্ত রাউটার পাঠানো শুরু করেন।

তবে স্টারলিংকে রাশিয়ার নিউজ সাইটগুলো বন্ধের একটি প্রস্তাব তিনি নাকচ করেছিলেন। তিনি বলেছিলেন, বন্দুকের নলের মুখে তিনি এমনটা করতে পারেন। অন্যথায় বাকস্বাধীনতার বিরুদ্ধে কিছু করবেন না।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status