ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
জামিন নিলেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 October, 2022, 12:54 AM

জামিন নিলেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রী

জামিন নিলেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৯ নেত্রী

ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বহিষ্কৃত ৯ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩ অক্টোবর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

বহিষ্কৃত ৯ নেত্রী হলেন, সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

আদালতে তাদের পক্ষে ছিলেন, আইনজীবী নোমান হোসাইন তালুকদার ও মমতাজ উদ্দিন আহমদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ইডেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার বাদী হয়ে লালবাগ থানায় এ মামলা করেন। ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানার বিরুদ্ধে মামলা দায়েরের পর অপরপক্ষকেও আসামি করে পাল্টা মামলা করেন তিনি। রিভা-রাজিয়ার অনুসারী হিসেবে পরিচিত তিনি।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে মামলার আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।

এ মামলার আসামিরা হলেন তামান্না জেসমিন রিভা, রাজিয়া সুলতানা, নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূর জাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতিসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন।

জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী।

অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে তাকে নির্যাতন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status