ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে ক্যাটরিনার বোনের প্রেমের গুঞ্জন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 September, 2022, 2:21 PM

শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে ক্যাটরিনার বোনের প্রেমের গুঞ্জন!

শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে ক্যাটরিনার বোনের প্রেমের গুঞ্জন!

বলিউডের দুই জনপ্রিয় মুখ শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। অভিনয়ও করেছেন একসঙ্গে। কিন্তু এবার গুঞ্জন উঠেছে ক্যাটরিনার বোনের সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান খান।


মঙ্গলবার (৩০ আগস্ট) সেই সম্পর্কের রসায়ন দেখা গেল এক পার্টিতে। তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই একটি মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন।


মূলত ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তারা। সেখানে আরও ছিলেন অভিনেতা করন ট্যাকার, আরিয়ান খান, ইসাবেল কাইফ। শ্রুতির জন্মদিনের অনুষ্ঠানে আরিয়ান ইসাবেলের সঙ্গে সময় কাটানোর মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে। কাছাকাছি ছিলেন পুরো পার্টির সময়জুড়ে। আর এতেই বেশ জোরালো হয়েছে তাদের প্রেমের গুঞ্জন।


বোনের পথ অনুসরণ করে ইতোমধ্যে বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পাঞ্চোলির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশ আমদিদ’।


সূত্র : আনন্দবাজার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status