ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নেটফ্লিক্সে বাঁধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 31 August, 2022, 6:02 PM

নেটফ্লিক্সে বাঁধন

নেটফ্লিক্সে বাঁধন

আজমেরী হক বাঁধনকে এবার দেখা যাচ্ছে বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে। কারণটা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’। ছবিটির টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি এ তারকার। সোমবার নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় টিজার। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে। জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।


এদিকে, এই ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে জানিয়ে বিশাল প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন। জানা যায়, শিগগিরই ‘খুফিয়া মুক্তি পাবে নেটফ্লিক্সে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status