|
সুপার ফোরে ওঠার একটাই পথ বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
|
|
সুপার ফোরে ওঠার একটাই পথ বাংলাদেশের ডেথ গ্রুপ খ্যাত ‘বি’ গ্রুপ থেকে আরও একটি দল উঠবে সুপার ফোরে। কারা যাবে সুপার ফোরে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ। সমীকরণ একেবারেই সহজ। আগামী ১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটায় যে দল জিতবে তারাই নিশ্চিত করবে সুপার ফোর। আফগানদের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার অবস্থান এখন তিন নম্বরে। ৫ উইকেটে হেরে রান রেটের (-৫.১৭৬) দিক থেকেও তার পিছিয়ে। অন্যদিকে বাংলাদেশ ৭ উইকেটে হেরে -০.৭৩১ নেট রান রেট নিয়ে রয়েছে দুই নম্বরে। অবশ্য এসব নেট রান রেট কোনও কাজে আসবে না আদতে। লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
