ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শ্রীলেখার জন্মদিনে মদ পার্টি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 31 August, 2022, 5:42 PM

শ্রীলেখার জন্মদিনে মদ পার্টি

শ্রীলেখার জন্মদিনে মদ পার্টি

ব্যাকগ্রাউন্ডে বাজছে সামান্থার বিখ্যাত আইটেম গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। তার সঙ্গে নাচছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ গানের তালে কোমর দোলাচ্ছেন উপস্থিত অতিথিরাও। শ্রীলেখার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।


৩০ আগস্ট শ্রীলেখার জন্মদিন। এ উপলক্ষে গতকাল দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন। তার মেয়ে ছাড়াও আরো বেশ কজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ দিনে আনন্দে মেতে উঠেন এই অভিনেত্রী। নানা পদের খাবারের পাশাপাশি মদ্যপানেরও আয়োজন করেছিলেন; একটি ভিডিওতে সবার সঙ্গে মদ পান করতেও দেখা যায় এই অভিনেত্রীকে।   


শ্রীলেখা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের জন্মদিনে নিজের আসল বয়স ভক্তদের জানাবেন। এ অভিনেত্রী তার কথা রেখেছেন। গতকাল লাইভে এসে শ্রীলেখা বলেন—‘১৯৭২ সালের ৩০ আগস্ট আমার জন্মদিন। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না।’


বয়স নিয়ে শ্রীলেখার চাপ নেই। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার বাবা-মা তোমাদের বাবা-মায়ের আগে বিয়ে করেছে, তারা আগে সঙ্গমে লিপ্ত হয়েছে, তার ফলপ্রসূ আমি জন্মেছি। তাই বয়স নিয়ে আমার কোনো চাপ নেই।’


শ্রীলেখার পোস্ট করা ভিডিওতে তার বিশেষ বন্ধু ত্র্যম্বককে দেখা যায়। তাকে জড়িয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। লাইভে এ বিষয়টিও স্পষ্ট করেন শ্রীলেখা। তার ভাষায়—‘ত্র্যম্বক মোটেই আমার বয়ফ্রেন্ড নয়। আমার কাছে বয়ফ্রেন্ড মানেই চাপ!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status