ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সব কষ্ট মানেই গুণাহের শাস্তি নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 August, 2022, 12:02 PM

সব কষ্ট মানেই গুণাহের শাস্তি নয়

সব কষ্ট মানেই গুণাহের শাস্তি নয়

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন।


গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সুইমিং পুলের পাশে সাদা শাড়িতে তার লুক নেটিজেনদের নজর কেড়েছে। এ অভিনেত্রীর মিষ্টি হাসিতে কুপোকাত তারা।


সেই পোস্টের ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়। আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়।’


তিনি আরও লেখেন, ‘মূলত সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status