ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মানসিকভাবে বিপর্যস্ত সেই হৃদয়-রিয়া শারীরিকভাবে সুস্থ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 August, 2022, 12:05 PM

মানসিকভাবে বিপর্যস্ত সেই হৃদয়-রিয়া শারীরিকভাবে সুস্থ

মানসিকভাবে বিপর্যস্ত সেই হৃদয়-রিয়া শারীরিকভাবে সুস্থ

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ার ঘটনায় অল্পের জন্য বেঁচে ফেরা নবদম্পতি হৃদয় ও রিয়া এখন শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চোখের সামনে পাঁচ স্বজন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত তাঁরা। বর্তমানে তাঁরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালের চিকিৎসকেরা গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান।


উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এন আলম বলেন, হৃদয়ের পায়ে সামান্য ক্ষত আছে। বড় কোনো জখম নয়। তবে ঘটনার পর থেকে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। দুর্ঘটনায় নিহত স্বজনদের জন্য কান্নাকাটি করছেন তাঁরা। এই চিকিৎসক বলেন, ‘হৃদয় ও রিয়া মানসিক ট্রমার মধ্যে আছেন। এই ট্রমা কাটিয়ে উঠতে ১০-১৫ দিন সময় লাগতে পারে।’


গতকাল ঢাকার দক্ষিণখানের কাওলা এলাকায় বউভাতের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও তাঁদের স্বজনেরা প্রাইভেট কারে করে আশুলিয়ায় যাচ্ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে চলন্ত অবস্থায় প্রাইভেট কারটির ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান হৃদয়-রিয়ার ৫ স্বজন।


হৃদয়-রিয়ার স্বজনেরা বলেন, প্রাইভেট কারটিতে ছিলেন হৃদয়, রিয়া, রিয়ার মা ফাহিমা, খালা ঝর্ণা এবং তাঁর দুই সন্তান জাকারিয়া ও জান্নাতুল। এ ছাড়া ছিলেন হৃদয়ের বাবা রুবেল। তিনি গাড়ি চালাচ্ছিলেন। পাশের সিটে ছিলেন হৃদয়। আর পেছনে ছিলেন রিয়া, তাঁর মা ফাহিমা, খালা ঝর্ণা এবং তাঁর দুই সন্তান জাকারিয়া ও জান্নাতুল। গার্ডারটি হঠাৎ গাড়ির ওপর পড়লে হৃদয় ও রিয়া বাদে বাকিরা ঘটনাস্থলেই মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status