ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
উত্তরায় ফ্লাইওভার চাপায় নিহত ৪ জন একই পরিবারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 August, 2022, 7:24 PM

উত্তরায় ফ্লাইওভার চাপায় নিহত ৪ জন একই পরিবারের

উত্তরায় ফ্লাইওভার চাপায় নিহত ৪ জন একই পরিবারের

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন ছিঁড়ে গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুজন।


সোমবার (১৫ আগস্ট) বিকেল অনুমান বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় প্যারাডাইস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।  


নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)।



তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।


পুলিশ জানায়, মহাসড়কে বিআরটিএ প্রকল্পের একটি ক্রেন (নম্বর- ৭০৮০) বক্সগার্ডার ওঠানোর সময় প্যারাডাইস টাওয়ারের সামনে ক্রেন ছিঁড়ে গার্ডার প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২২-৬০০৮) ওপর পড়ে। এতে শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়। গাড়িতে থাকা হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামের দুজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের ভাষ্যমতে, প্রাইভেট কারের ভেতরে রুবেল, ঝর্ণা এবং দুই শিশু জান্নাত ও জাকারিয়া চাপা রয়েছে। ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।  


উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডারটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ওই প্রাইভেট কারে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। উদ্ধারকাজ চলমান।


ঘটনাস্থলে দুই থেকে তিন হাজার উৎসুক জনতা ভিড় করে আছে বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status