ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
হানিমুনে রবিনকে নিয়ে কোথায় গেলেন পূর্ণিমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 August, 2022, 3:09 PM

হানিমুনে রবিনকে নিয়ে কোথায় গেলেন পূর্ণিমা

হানিমুনে রবিনকে নিয়ে কোথায় গেলেন পূর্ণিমা

গত ২৭ মে বিয়ে আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দুই মাস পর সে খবর তিনি জানিয়েছেন। তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সেসব সমালোচনাকে পাত্তাই দেননি এই নায়িকা।


বিয়ের পরই স্বভবতই ভক্তদের মনে প্রশ্ন জাগছিল- পূর্ণিমা তার স্বামী রবিনকে নিয়ে কোথায় হানিমুন করতে যাবেন। অবশেষে জানা গেল, তারা ইতোমধ্যে হানিমুনে চলে গেছেন। এবং দু’তিনদিনের মধ্যে দেশেও ফিরে আসবেন।


পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ জুলাই ব্যাংককে উড়াল দিয়েছেন। ঘুরছেন ব্যাংকক, পাতায়া ও ফুকেটে। সপ্তাহখানেকের এই হানিমুন সফর শেষে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন।


জানা যাচ্ছে, এটি তাঁর তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। এরপর গত ২৭ মে বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনেরন সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status