|
সুখবর পেলেন দুই ছিনতাইকারীকে পেটানো সেই সাহসীকন্যা পারিশা
নতুন সময় ডেস্ক
|
|
সুখবর পেলেন দুই ছিনতাইকারীকে পেটানো সেই সাহসীকন্যা পারিশা এদিকে ঘটনার ১১ দিন পর তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। অভিযান চালিয়ে ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেন। সারাবছর একরেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে গত রোববার পারিশাকে সম্মাননা দেওয়া হয়েছে। একইসঙ্গে তার পড়াশোনার পাশাপাশি একটা পার্টটাইম চাকরির প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি। পারিশাও এই চাকরি করার সম্মতি জানিয়েছেন। বেতনও পাবেন ভালো। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচালক (এমডি) নিয়ামুল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা এই ধরনের সাহস দেখিয়ে আমাদের সমাজকে একটা মেসেজ দিয়েছেন। এই ধরনের সাহসী মেয়ে আমাদের সমাজে খুব দরকার। সেটা ভেবে আমি তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি। সমাজ গড়তে তাদের মতো সাহসী মেয়ে দরকার। এভাবে সামনের দিনেও অন্যায়ের বিরুদ্ধে মেয়েরা এমন সাহসী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জবি শিক্ষার্থী পারিশা বলেন, ‘সবাই আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওইদিন হয়ত আমি কাউকে পাশে পাইনি, হতাশ হয়েছি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই যেভাবে পজিটিভ রিভিউ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাতে আমি অনেক খুশি। এভাবেই সবাইকে সবসময় পাশে চাই।’ পারিশা আরও বলেন, নারী-পুরুষ সবাই যে কোনো অন্যায় দেখলে সার্মথ্য অনুযায়ী সবাই যেন প্রতিবাদ করেন।’ ![]() সুখবর পেলেন দুই ছিনতাইকারীকে পেটানো সেই সাহসীকন্যা পারিশা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
