ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ানে ন্যান্সি পেলোসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 August, 2022, 11:06 PM

চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ানে ন্যান্সি পেলোসি

চীনের ‘হুমকি’ উপেক্ষা করে তাইওয়ানে ন্যান্সি পেলোসি

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছালেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

মঙ্গলবার (২ আগস্ট) এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হাউজ স্পিকার এশিয়ার বিরোধপূর্ণ এ দেশটিতে গেলেন। খবর সিএনএনের।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। দেওয়া হয়েছিল নানান হুমকি-ধমকি। তবে এসব হুমকি উপেক্ষা করে তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সিএনএনকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ন্যান্সি পেলোসি তাইওয়ানে মঙ্গলবার রাতে থাকবেন। বুধবার তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন।

এদিকে পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর একটি টুইটে বার্তায় বলেছেন, তিনি এখানে এসেছেন তাইওয়ানের গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে সেটি পুনরায় ব্যক্ত করতে। সূত্র : সিএনএন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status