ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সাঁতরে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল এক কিশোরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 June, 2022, 7:25 PM
সর্বশেষ আপডেট: Saturday, 25 June, 2022, 7:27 PM

সাঁতরে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল এক কিশোরী

সাঁতরে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল এক কিশোরী

বিশ্বে অন্যতম ক্ষমতাশালী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা মানবিক আচরণের বহু দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন। শনিবার ২৫ জুন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক দিনেও দেখা মিললো প্রধানমন্ত্রীর এমন আরেক মানবিক আচরণের।

এদিন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

জনসভার মঞ্চ তৈরি করা হয় পদ্মা সেতুর আদলে। মঞ্চে সেতুকে আরও জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় নৌকাও।

মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য তখন প্রায় শেষের দিকে। ঠিক তখনই দেখা দেয় অভাবনীয় এক দৃশ্যের। পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকে মঞ্চের দিকে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলেও মঞ্চের সামনে থাকা দলটির জেষ্ঠ্য নেতারা তাদের নিষেধ করেন। এরপর ওই কিশোরী সাঁতরে মঞ্চের কাছে চলে যায়।

প্রধানমন্ত্রীও তাকে নিরাশ করেননি। বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যান পুলিশের নারী সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status