ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
‘মুজিব’র ট্রেলারে নজর কাড়লেন তারা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 May, 2022, 1:41 PM

‘মুজিব’র ট্রেলারে নজর কাড়লেন তারা (ভিডিও)

‘মুজিব’র ট্রেলারে নজর কাড়লেন তারা (ভিডিও)

শ্যাম বেনেগাল নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে প্রতীক্ষায় আছে সিনেপ্রেমী দর্শক। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বহুল প্রতীক্ষিত সেই ‘মুজিব’ এর ট্রেলার উন্মোচন হলো কান চলচ্চিত্র উৎসবে। যা অনলাইনে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

‘মুজিব’ এর ট্রেলার দেখে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে সমালোচনা করছেন। কালার গ্রেডিং, প্রস্থেটিক ও ভিএফএক্স এর ব্যবহার নিয়েও কথা বলছেন কেউ কেউ। তারমধ্যেও ৯০ সেকেন্ডের ট্রেলারে বেশ কয়েক জন ঐতিহাসিক চরিত্রের সিনে লুকের প্রশংসা করছেন সাধারণ দর্শক। বঙ্গবন্ধুর নাম চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বেশ কয়েকজনের লুকের প্রশংসা করছেন দর্শক।

বিশেষ করে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক নায়ক রিয়াজ আহমেদের লুক নিয়ে মুগ্ধ দর্শক। অবিকল তাজউদ্দীন আহমদকেই রিয়াজের মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা। একইভাবে প্রশংসা পাচ্ছেন গুণী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি মাওলানা ভাসানীর চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে কয়েকবার তাকে দেখা গেছে। হঠাৎ করে কেউ রাইসুল ইসলাম আসাদকে ভাসানীর লুকে দেখলে দ্বন্দ্বে পড়ে যাবেন!

অন্যদিকে খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে দারুণ লুকে ‘মুজিব’ এর ট্রেলারে উপস্থিত আরেক গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। ট্রেলারে তার লুকের প্রশংসা করছেন দর্শক। চরিত্রে অভিনয়ের সময় বাবু জানিয়েছিলেন, ‘আমি নিজেও এই চরিত্রটিকে ঘৃণা করি। কিন্তু যেহেতু আমি একজন অভিনেতা, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা ছিলো চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদের উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের।


২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন। টানা শুটিংয়ে বাকি অংশের কাজ শেষ করে ভারতে ফিরে যান তারা।

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আরও অনেকে তারকা এতে অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status