ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছিত, ১ বখাটে আটক (ভিডিও)
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 May, 2022, 12:23 AM
সর্বশেষ আপডেট: Saturday, 21 May, 2022, 12:34 PM

রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছিত, ১ বখাটে আটক (ভিডিও)

রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছিত, ১ বখাটে আটক (ভিডিও)

আধুনিক পোশাক পরাকে কেন্দ্র করে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় ইসমাইল নামে এক বখাটেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে পুরো বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে সরকারের একাধিক দপ্তর। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকালে নরসিংদী রেলস্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত বখাটে ও উচ্ছৃঙ্খল নারীকে গ্রেফতার করতে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।



উল্লেখ্য, বুধবার ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেসহ ওই মহিলা তরুণী ও যুবককে মারধর শুরু করেন। এ সময় মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। তারা নিরুপায় হয়ে স্টেশনমাস্টারের রুমে আশ্রয় নেন।

অন্যদিকে তরুণীকে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে। একই সঙ্গে বখাটে ও উচ্ছৃঙ্খল মহিলাকে আটকের দাবি জানানো হয়।

স্টেশনমাস্টার এটিএম মুছা জানিয়েছেন, তরুণীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ দেখে বখাটে ও উচ্ছৃঙ্খল মহিলার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় জিআরপি পুলিশের পাশাপাশি জেলা পুলিশও তদন্ত করছে। এরই ধারাবাহিকতায় ওসি ডিবির নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে ইসমাইল নামে একজনকে আটক করেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status