ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
‘সাকিব ছাড়া সবার বিকল্প রয়েছে’, মুশফিকের স্ত্রীর উদ্দেশ্যে পাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 May, 2022, 12:12 AM

‘সাকিব ছাড়া সবার বিকল্প রয়েছে’, মুশফিকের স্ত্রীর উদ্দেশ্যে পাপন

‘সাকিব ছাড়া সবার বিকল্প রয়েছে’, মুশফিকের স্ত্রীর উদ্দেশ্যে পাপন

ড্র হয়েছে প্রাণহীন চট্টগ্রাম টেস্ট। মাঠের খেলা উত্তাপ না ছড়ালেও বাইরের ঘটনায় ঠিকই তেতে উঠেছে ক্রিকেটপাড়া। অবসর ইস্যুতে সেঞ্চুরিয়ান মুশফিকের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুল হাসান পাপনের উদ্দেশ্যে লিখেন, ‘আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?’ এবার বিসিবি সভাপতি দিলেন তার সমুচিত জবাব। পাপন বললেন, ‘সাকিব বাদে সবারই বিকল্প রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, তাদের চাওয়া সিনিয়ররা হাসিমুখে বিদায় নিক। তারা সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে বিসিবিই সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি অফফর্মের কারণে তুমুল সমালোচনার শিকার হয়েছেন মুশফিকুর রহীম। যেকারণে বিসিবি বসের বার্তাটা ফর্মহীন মুশফিকের ঘাড়েও বর্তায়। তবে গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পাপন দাবি করেন, মুশফিকের কথা একবারও বলেননি তিনি।

পাপন বলেন, ‘আসলে এগুলো কেনো বলা হচ্ছে আমি জানি না। সেদিন কিছু খবরের শিরোনাম দেখলাম, আমি নাকি মুশফিককে একটা বার্তা দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি মুশফিকের নামই বলিনি। সিনিয়র খেলোয়াড়দের কথা বলেছি।’

পাপন জানান, তিনি নন; সাংবাদিকরাই মুশফিক ইস্যু টেনেছেন

তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) মুশফিক সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম, সিনিয়র প্লেয়াররা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক। এখানে মুশফিক আসলো কোত্থেকে!’


সিনিয়র খেলোয়াড়দের নিয়ে পাপনের দেয়া সেই বক্তব্যের বিপরীতে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

মুশফিকের স্ত্রীর এই স্ট্যাটাসের বিপরীতে পাপন জানান, শুধু মুশফিক কেন স্বয়ং তারও বিকল্প রয়েছে। পাপন বলেন, ‘এখন পর্যন্ত যেসকল খেলোয়াড় রয়েছে, তাদের সবার বিকল্প রয়েছে। এমনকি বিসিবি সভাপতি হওয়ার জন্য আমারও বিকল্প হিসেবে অনেক লোক আছে। শুধু সাকিবের রিপ্লেসমেন্ট নেই।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status