ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তাল শ্রীলংকা, সংঘর্ষে সরকারদলীয় এমপি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 7:34 PM

উত্তাল শ্রীলংকা, সংঘর্ষে সরকারদলীয় এমপি নিহত

উত্তাল শ্রীলংকা, সংঘর্ষে সরকারদলীয় এমপি নিহত

শ্রীলংকায় সরকার বিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কায় সোমবার দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করেন।

আর এদিন সরকার বিরোধী আন্দোলনে অমরকীর্থী আঠুকোরলা নামে একজন সরকারদলীয় একজন এমপি নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার শ্রীলংকার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক।

এসময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী, এতে অন্তত দুজন গুরুতর আহত হন। এরপর পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি কিভাবে নিহত হন সে বিষয়টি এখনো জানা যায়নি।

এদিকে গত কয়েকদিন ধরে শ্রীলংকায় অর্থনৈতিক মন্দা চলছে। বর্তমানে দেশটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় ধীরে ধীরে দানা বাঁধছিল সরকার বিরোধী বিক্ষোভ।

সোমবার এদিন দেশটিতে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সূত্রপাত হয় মূলত মাহিন্দ্র রাজাপাকসের সমর্থকদের মাধ্যমে। তারা সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে তার সমর্থনে অবস্থান নেন।

এরপর তারা বাসভবনের সামনে আগে থেকে অবস্থানরত সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। আর এরপরই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ।

জানা গেছে এ সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংঘর্ষের পর কলম্বোতে তাৎক্ষণিকভাবে কার্ফিউ জারি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status