ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ভারতীয় বিমানে ইঁদুরের উৎপাতে, ফ্লাইট বিলম্ব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 10:50 AM

ভারতীয় বিমানে ইঁদুরের উৎপাতে, ফ্লাইট বিলম্ব!

ভারতীয় বিমানে ইঁদুরের উৎপাতে, ফ্লাইট বিলম্ব!

ইঁদুরের উৎপাতে তুলকালাম ভারতের টাটা গ্রুপ পরিচালিত এয়ার ইন্ডিয়ার বিমানে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার শ্রীনগর থেকে জম্মুগামী ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়ে।

ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

কিন্তু উড়ার আগে রুটিন পরীক্ষার সময় বিমানে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপণ না করে ফ্লাইট বন্ধ রেখে শুরু হয় তল্লাশি।

ঘণ্টা দেড়েকের চেষ্টায় ধরা হয় ইঁদুরটিকে। শেষ পর্যন্ত ৪টা ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মু পাড়ি দেয় বিমানটি।এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status