ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আইপিএলে করোনার হানা, মোস্তাফিজরা কোয়ারেন্টিনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 April, 2022, 2:37 PM

আইপিএলে করোনার হানা, মোস্তাফিজরা কোয়ারেন্টিনে

আইপিএলে করোনার হানা, মোস্তাফিজরা কোয়ারেন্টিনে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। দলের একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এ জন্য গোটা দলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দিল্লির পরবর্তী ম্যাচ পুনেতে হওয়ার কথা ছিল।

তবে এ পরিস্থিতিতে মোস্তাফিজরা আপাতত পুনেতে যাচ্ছেন না। খেলোয়াড় এবং দলের অন্য সদস্যরা আইসোলেশনে রয়েছেন।

সোম ও মঙ্গলবার খেলোয়াড়দের ফের কোভিড পরীক্ষা করা হবে। এর আগে দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে দিল্লি।

এদিকে আগামী বুধবার পুনেতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির। দিল্লি দলে করোনা হানা দেওয়ায় ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status