ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাবা হতে চলেছেন রণবীর সিং!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 April, 2022, 12:56 PM

বাবা হতে চলেছেন রণবীর সিং!

বাবা হতে চলেছেন রণবীর সিং!

বিয়ে হল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। সুখবরের আভাস দিলেন রণবীর সিং। ছেলে না মেয়ের বাবা হবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তা জানতে চাইলেন।

কী ভাবছেন? অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। অত্যন্ত ভুল ভাবছেন। তাহলে? তাহলে একটু খোলসা করেই বলা যাক। নিজের নতুন সিনেমার প্রচারের জন্যই এমন পোস্ট করেছেন রণবীর। ১৩ মে মুক্তি পাবে রণবীর অভিনীত ‘জয়েশভাই জোরদার’।  সেই লুকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। হাতে রয়েছে সদ্যোজাতর ছবি।

এই ছবির উপরেই রণবীর জানতে চেয়েছেন, জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে?। ক্যাপশনে আবার অভিনেতার প্রশ্ন করেছেন, আপনাদের কী মনে হয়? মনে করা হচ্ছে, নতুন এই ছবির ট্রেলার প্রকাশের আভাস দিয়েই এমন পোস্ট করেছেন রণবীর।

আদিত্য চোপড়ার প্রযোজনায় নতুন এই ছবির পরিচালনা করেছেন দিব্যাং ঠাকুর। আদিত্যর প্রযোজনাতেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন রণবীর। সেই প্রযোজনা সংস্থায় ফিরে খুশি অভিনেতা। ২০১৯ সালে ‘জয়েশভাই জোরদার’-এর ঘোষণা করা হয়। সে বছরের ডিসেম্বর মাসে জয়েশভাই হিসেবে রণবীরের প্রথম ঝলক প্রকাশ্যে আসে। ছবিতে রণবীরের বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বোমন ইরানি এবং রত্না পাঠক।

ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে। প্রথমে ২০২০ সালের ২ অক্টোবর ‘জয়েশভাই জোরদার’ সিনেমার মুক্তির দিন হিসেবে ঠিক করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে শুটিং পিছিয়ে যাওয়ায় মুক্তির দিনও পিছিয়ে যায়। পরে ২০২১ সালে আগস্ট মাসে মুক্তির দিন ঠিক হয়। তাও পিছিয়ে যায়। অবশেষে ১৩ সিনেমা হলে মুক্তি পাবে রণবীরের নতুন ছবি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status