ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় বসুন্ধরা সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 April, 2022, 11:47 AM

ঢাকায় বসুন্ধরা সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল

ঢাকায় বসুন্ধরা সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজধানীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডির ক্যাফে রিও রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে ঢাকা অঞ্চলের ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৫০০ জন অতিথি অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা সিমেন্টের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনিসুজ্জামান তালুকদার, এজিএম (ব্র্যান্ড কমিউনিকেশন) মো. সাইফুল ইসলাম রুবেল, বসুন্ধরা সিমেন্টের এজিএম-সেলস (ইস্ট জোন) জিয়ারুল ইসলাম, বসুন্ধরা সিমেন্ট ঢাকা-১ এর ডিভিশনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান, ঢাকা-২ ডিভিশনাল সেলস ইন-চার্জ মো. আজাদুর রহমান, বসুন্ধরা সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড) মোহাম্মদ কাঞ্চনসহ বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তারা।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজধানীর আদাবরের সিভিল ড্রিম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আশিকী।

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পরে মাহে রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status