ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
লক আপে কান্নায় ভেঙে পড়েন পুনম পাণ্ডে, বললেন অনেক কথা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 3:46 PM

লক আপে কান্নায় ভেঙে পড়েন পুনম পাণ্ডে, বললেন অনেক কথা

লক আপে কান্নায় ভেঙে পড়েন পুনম পাণ্ডে, বললেন অনেক কথা

জমে উঠেছে কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’। সামনে উঠে আসছে একের পর এক সত্য ঘটনা, যা রীতিমতো সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। কখনো নিজের দোষ স্বীকার করেছেন প্রতিযোগীরা, কখনো আবার জীবনের দুঃখের কাহিনি উঠে এসেছে তাদের গল্পে।

সম্প্রতি এক এপিসোডে মডেল অভিনেতা পুনম পাণ্ডে তার জীবনের সেই সময়ের কথা বলেন যখন হাসপাতাল থেকে ফিরে নিজের জন্য কোনো বাড়ি ভাড়া পাচ্ছিলেন না তিনি।

করণবীর বোহরার কাছে পুরনো সেই দিনের কথা শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন পুনম। করণকে নিজের ভাই মনে করেন তিনি, তাই তার সঙ্গেই দুঃখের কথা শেয়ার করেন অভিনেতা।


পুনম বলেন, আমি হাসপাতাল থেকে ফিরে দেখি যে নিজের বাড়িতেই প্রবেশ করার আমার কোনো অনুমতি নেই। সবাই বলতে থাকেন যে আমি খারাপ। কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। সবাই আমার সমালোচনা করে, আমার প্রতি সন্দেহের চোখে তাকায়।

আমাকে জাজ করার আগে একবার আমার সঙ্গে দেখা তো করতে পারতেন, আক্ষেপের সুরে বলেন পুনম।

পুনম বলেন, তিন চার বছর আগে আমি আমার পরিবার-আমার বাবা মা বোনের সঙ্গে থাকতাম। আমরা সবাই একসঙ্গে ভালো ছিলাম। ওরা আমার পরিবার ছিল সেই কারণেই যে রেসিডেন্সিয়াল সোসাইটিতে আমরা থাকতাম, সেখান থেকে ওদের বের করে দেওয়া হয়। আমার বাবা মা আমাকে কোনো কথা বলেননি কারণ আমিই তখন পরিবারের একমাত্র রোজগেরে। আমি কি কখনো কারোর সম্বন্ধে খারাপ বলেছি? তার একটাই উদাহরণ কেউ দিতে পারবে। আমি আমার জোনেই থাকি আর শুধুমাত্র কাজ করি। এসব কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে পুনম পাণ্ডে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status