ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কঙ্গনার শাড়ির নকল করেই কি আলিয়ার বিয়ের শাড়ি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 3:30 PM

কঙ্গনার শাড়ির নকল করেই কি আলিয়ার বিয়ের শাড়ি?

কঙ্গনার শাড়ির নকল করেই কি আলিয়ার বিয়ের শাড়ি?

আলিয়া ভাটকে মোটেই পছন্দ করেন না কঙ্গনা রানাওয়াত। তার নানা কাজের সমালোচনা করেন কঙ্গনা। ফলে এই দু’জনকে নিয়ে বিতর্ক সব সময়েই চলতে থাকে। এমন পরিস্থিতিতে বিয়ের শাড়ি নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। কঙ্গনা এক সময়ে যে শাড়ি পরেছিলেন, আলিয়া নাকি বিয়ে করেছেন তার নকল করা শাড়ি পরেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা এবং আলিয়ার দুটি ছবি পাশাপাশি রেখে অনেকেই নানা কথা বলছেন। কেউ কেউ বলছেন, কঙ্গনা যে শাড়ি আগে পরেছেন, সেটি পরেই বিয়ে করেছেন আলিয়া। এর প্রধান কারণ দুটি শাড়িরই ডিজাইনার একই ব্যক্তি, তিনি সব্যসাচী মুখোপাধ্যায়।

২০২০ সালে কঙ্গনা তার ভাইয়ের বিয়েতে সব্যসাচীর কালেকশনের শাড়িটি পরেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে তখনই ছড়িয়ে পড়েছিল সেই শাড়ির ছবি। ২০২২ সালে আলিয়া যে শাড়ি পরে বিয়ে করেছেন সেটিও অনেকটা এক রকম দেখতে। এমনই দাবি তুলেছেন কেউ কেউ।

কারো কারো মতে, একই শাড়ি দু’জনকে দেওয়া হয়েছে। যদিও কেউ কেউ বলেছেন, দু’টি শাড়ি পুরোপুরি এক নয়। তবে শাড়ি দু’টির মধ্যে অস্বাভাবিক মিল রয়েছে।

আর এই কারণেই উঠে এসেছে সব্যসাচী মুখোপাধ্যায়ের নামও। আলিয়ার অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা এবং আলিয়ার ছবি পোস্ট করে লিখেছেন সব্যসাচীর আলস্যের জন্যই এমন কাণ্ড হয়েছে। সেই কারণেই আলিয়ার বিয়ের জন্য তিনি ঠিক করে শাড়ির ডিজাইন করেননি। পুরনো শাড়িকেই এদিক ওদিক করে চালিয়ে দিয়েছে।

যদিও এই বিষয়ে এখনও কঙ্গনা বা সব্যসাচীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যানি। বিশেষ করে কঙ্গনা এসব জানতে পেরে কী বলেন, তা নিয়েও আগ্রহ রয়েছে অনেকের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status